রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত হবিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল ॥ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করছে বর্তমান সরকার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর নবীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের কাণ্ড ॥ ২০ লাখ টাকার মালামাল চুরি থানায় মামলা দায়ের নবীগঞ্জে পুলিশের অভিযান ॥ ৫ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক লাখাইয়ে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড হবিগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে প্রবেশমুখে ব্রিজের বেহাল দশা ঢাকায় গিয়ে কিশোর নয়নের আত্মহত্যা ॥ লাখাইয়ে শোকের ছায়া

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালিত

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সিলেটে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। গত শুক্রবার বিকেলে সিলেট সেনানীবাসে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা সহ অতিথিদের অভ্যর্থনা জানান ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আফতাব হোসেন।
তিনি মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় ও সেনা সদস্যরা শারিরীক কসরত প্রদর্শন করেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com