মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ॥ নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ নুরুল হক। গীতা পাঠ করেন অজিত কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডাঃ অর্ধেন্দু দেব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা প.প.কর্মকর্তা শাহদৎ হোসেন, আর এমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ নগেন্দ্র কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার প্রমূখ। সভায় হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্স দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ ছাড়া ও হাসপতালে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগের ব্যবস্থা, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতিকরণ ও সম্প্রতি হাসপাতালে নাশকতাকারীরা পরিবার পরিকল্পনা ক্লিনিকে আগুন দেয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবী জানানো হয়। সভা শেষে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু অতিথিবৃন্দদের সাথে নিয়ে নতুন এ্যাম্বুলেন্স ফিতা কেটে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com