রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবীতে নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবীতে ও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আমিনুর রশিদ এমরানের মুক্তির দাবীতে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এড. এনামুল হক সেলিমসহ সকল রাজবন্দিদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নিউ মার্কেটের সামনে এক সমাবেশে মিলিত হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহ্ রুহেল আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কুহিন চৌধুরী, ছায়াদ আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা এস.এম সেলিম, এম.এ হান্নান, আনসার মিয়া, ইমদাদুল হক, আব্দুল হামিদ, সেলিম আহমেদ, থানা ছাত্রদল নেতা শাহীন তালুকদার, রুখন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, হামলা মামলা দিয়ে বিএনপি’র আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এদেশের সাধারণ জনগণ সৈরাচারী অবৈধ আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানান এবং হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আমিনুর রশিদ এমরানের মুক্তি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এড. এনামুল হক সেলিমসহ সকল রাজবন্দিদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com