শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে হামলায় আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥  চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও স্ত্রী আহত হয়েছে। এ ঘটনায় বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিরিকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিরিকান্দি গ্রামের আব্দুল মজিদের সাথে তার বড় ভাই জিতু মিয়ার জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধে চলে আসছিল। এলাকার বিশিষ্ট মুরুব্বীয়াগণ একাধিকবার সালিশে বিরোধ নিষ্পত্তির চেষ্ঠা করে ব্যর্থ হন। গত সোমবার তুচ্ছ বিষয়াদি নিয়ে আব্দুল মজিদ (৩৫) ও স্ত্রী তাছলিমার (২২)  সাথে জিতু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মজিদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করা হয়। এসময় আব্দুল মজিদ ও তার স্ত্রী এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com