শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

গণ-বিস্ফোরণের মাধ্যমেই গণদুশমন সরকারের পতন হবে-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতাল অবরোধের পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল রোববার শহরের পোদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে দলীয় কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে  জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক সেলিম বলেন, “ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা অবৈধ সরকার দেশব্যাপী দলমত নির্বিশেষে মানুষ হত্যা খুন, গুম, নিপীড়ন, নির্যাতনের মাত্রা পৃথিবীর ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করে দেশকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যে, এদেশের জনগণ এখন এই সরকারকে গণদুশমন হিসেবে মনে করছে। তাই এ গণদুশমন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে উৎখাতের জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। এখন অপেক্ষা শুধু গণবিস্ফোরণের। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবুল হাসিম, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ক্বারী কবির হোসেন, এম এ মন্নান, সামছুল ইসলাম মতিন, মাওলানা কাসেম বিল্লা নোমান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, এস এম মানিক, হাফেজ জালাল, হাফেজ হাফিজুর রহমান খান, হাফেজ মামুন, ওয়াহিদুরজ্জামান ওয়াহিদ, জনি পারভেজ, মহিবুল ইসলাম সোহেল, মন্নান মিয়া, জুবায়ের আহমেদ, সালেহ আহমেদ, সৈয়দ নিয়াজ উদ্দিন আহমেদ হারুন, সোয়েব চৌধুরী, উজ্জল মিয়া, আব্দুল আলিম, রুবেল মিয়া, সোহেল আহমেদ, মোঃ জনি, জিল্লুর রহমান জিলু, মঈনুদ্দিন পারভেজ, তারা মিয়া, লিটন সরকার, শাহ খোকা, ফটিক শীল, শংকর বণিক, আলী আহমদ, মরণ সরকার, আমিনুল ইসলাম ফয়সল, সাইফুল, নজরুল ইসলাম, আক্তার, আনিছ, সাদ্দাম, শেখ রাসেল, শুভ সরকার, জুয়েল মিয়া, আবদাল মিয়া, তাহির মিয়া, মামুন, রুমেল, লোকমান, সুজন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com