রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা ॥ যানবাহনসহ লাইব্রেরীকে জরিমানা করে নিষিদ্ধ গাইড বই জব্দ

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও ধুলিয়াখাল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যানবাহনসহ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহুল আমিনের নেতৃত্বে ধুলিয়াখাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় হবিগঞ্জ থেকে মাধবপুরগামী একটি লোকাল বাসের চালককে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫শ টাকা, একই সময় দুটি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন না থাকায় ৪শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনকোনা পুকুর পাড় এলাকার সাদী লাইব্রেরী ও শাহজালাল লাইব্রেরীকে নিষিদ্ধ গাইড বই বিক্রির অপরাধে ১৫শ টাকা জরিমানা করে বই জব্দ করা হয়। উভয় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর এসআই মোঃ শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com