শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইউ.কে ইন্টারন্যাশনাল আই.টি সার্ভিসেস এর উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ইউ.কে ইন্টারন্যাশনাল আই.টি সার্ভিসেস্ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ চরগাঁও ভি.আই.পি রোডস্থ রিভারভিউ এর (৪র্থ তলায়) প্রতিষ্টানের প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা রাজা মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামস উদ্দীন এর পরিচালনায় নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ জে.কে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসক) এম.এ মুকিত (দিপু), পরিচালক (অর্থ) আফছানা জাহান চৌধুরী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা আক্তার চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসসামাদ (নিপু), নাজিম উদ্দিন চৌধুরী, মোছাঃ বেনু চৌধুরী, ইয়াছমিন চৌধুরী, ছাবিরা চৌধুরী, ফায়জুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিষ্টানের প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা রাজা মিয়া চৌধুরী তাঁর বক্তব্যে বলেন আমাদের প্রতিষ্ঠানটি মূলত গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ার লক্ষে (ওঈঞ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  ও স্পোকেন ইংলিশ বিষয়ে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে আধুনিক কম্পিউটার ল্যাব এ প্রশিক্ষণের সুবিধাসহ সম্পূর্ণ ফ্রি ৬/৩ মাস মেয়াদী কোর্স। প্রধান অতিথি ও উদ্বোধক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী রাজা মিয়া চৌধুরীর এই উদ্যোগের ভূয়সী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com