রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

এমরান-সেলিম-ফারুক-শিকদারের মুক্তির দাবীতে ছাত্রদলের মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আমিনুর রশিদ এমরান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম, কামাল শিকদার ও ফারুক আহমেদ এর মুক্তি ও স্বৈরাচারী হাসিনা সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলার পক্ষ থেকে শহরের কোর্ট স্টেশন এলাকায় গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শেষে এডঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও এডঃ আজিজুর রহমানের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত  হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকদল সদর থানার সভাপতি নুরুল হক লিটন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার জুম্মন, যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক শামীম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি, সাইদুল ইসলাম, রাশেদুজ্জামান রকি, জাহাঙ্গীর আলম, শাকিল মিয়া, সেলিম মিয়া, টিপু সুলতান, শামীম মিয়া, সাইদুল হক, জমশেদ মুহিত হাসান, আরিফ হাসান, প্রমূখ। বক্তারা বলেন, সরকার যত বেশি অত্যাচার নির্যাতন জোরদার করবে, আন্দোলনের গতিবেগ তত বেশি জোরদার হবে এবং ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com