রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজকে উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ড. মোহাম্মদ শাহনেওয়াজকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘উত্তরণ সমাজ কল্যাণ সংসদ’। গত শনিবার সন্ধ্যায় শহরের রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি আহমেদ কবীর আজাদ। সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ-এর উপদেষ্টা ফয়সল চৌধুরী, এডঃ তমাল কান্তি বিশ্বাস, আহসানুল হক সুজা, আব্দুর রাজ্জাক চৌধুরী বকুল, সাদেকুর রহমান রাজু, সৈয়দ মোঃ জালাল, শামীম খান, মাহফুজ মুরাদ, সুমন চৌধুরী, কলিন চৌধুরী, রিন্টু রায়, সৈয়দ রূহেব হোসেন, মুশাহিদ আলী, রাহাত, সায়েম, পার্থ, ফয়সল, এপু, রতন, রাহুল, রিহাব, রুমেন, মুশাহিদ, মুজাহিদ, রাফি, আশিক. শুভ, রুদ্র, সোহাগ, নাইম, তামিম, অর্পন, গৌরব, সিফাত প্রমুখ।
অনুষ্ঠানে পুরাণ মুন্সেফী এলাকার বাসিন্দা সংবর্ধিত ব্যক্তিত্ব ড. মোহাম্মদ শাজনেওয়াজ খেলাধুলাসহ এলাকার সার্বিক উন্নয়নে উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাথে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com