শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে বালিচাপড়া ফুটবল লীগের ফাইনালে তরুন ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বালিচাপড়া ফুটবল লীগের ফাইনালে ট্রাইবেকারে একতা যুবসংঘকে হারিয়ে তরুন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় বালিচাপড়া মাঠে অনুষ্ঠিত লীগের ফাইনাল ম্যাচে দু’দলই গোলশূন্য ছিল। পরে ট্রাইবেকারে তরুন ক্লাব ৫-৪ গোলে একতা যুবসংঘকে পরাজিত করে। ম্যান অব দ্যাগ লীগ নির্বাচিত হন বিল্লাল মিয়া। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান রেজাউল কবীর। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি, বালিচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলাম নূর, অর্থ সম্পাদক এমএ মজিদ তালুকদার। বক্তব্য রাখেন মোঃ মানিক মিয়া, হারুন মিয়া, নূরুল আমীন, আব্দুল জব্বার, আপ্তাব উদ্দিন, রুবেল মিয়া প্রমুখ। লীগ চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দু’টি টেলিভিশন প্রদান করা হয়। খেলাটি বিভিন্ন গ্রামের কয়েক হাজার লোক উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com