বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আদালতে শিশুর পিতৃ অধিকার নিয়ে দুই ব্যক্তির টানাটানি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় এক নিষ্পাপ পিতৃ অধিকার নিয়ে দুই ব্যক্তির মধ্যে টানা টানি শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতপাড়ায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রাজবাড়ি জেলা সদরের সাবানপুর গ্রামের আজিম উল্লার সাথে পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের কুতুব আলীর। ঢাকার মিরপুরের একটি গার্মেন্টেসে থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। দুই বন্ধু মিলে ওই এলাকায় একটি বাসা ভাড়া নেয়। আজিম তার স্ত্রী মৌসুমীকে রাজবাড়ি থেকে ঢাকার বাসায় নিয়ে আসে। সেখানে কিছুদিন বসবাস করার পর আজিমের স্ত্রী একটি সন্তান জন্ম দেয়। যার নাম রাখা হয় মিশন আলী। এর কিছুদিন পর জীবিকার তাগিদে শিশু সন্তান রেখে মৌসুমী (২৫) দুবাই চলে যায়। এদিকে আজিমের বন্ধু কুতুব আলী শিশু মিশন আলীকে নিয়ে হবিগঞ্জ চলে আসে। আজিম উল্লা তার শিশুপুত্রকে ফেরত পেতে কোর্টে মামলা করলে পুলিশ গতকাল ওই শিশুকে উদ্ধার করে আজিমের জিম্মায় দেয়। শিশুকে নিয়ে গতকাল আজিম কোর্টে আসলে কুতুবের সাথে বাকবিতন্ডা হয়। কুতুব জানায়, ওই শিশু তার। মৌসুমী তারও স্ত্রী। কুতুবের এমন কথায় হতবাক হয় আজিম উল্লা। এক পর্যায়ে দুজনের মাঝে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ ওই দুব্যক্তিকে কোর্টে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট সেজুতি ধর শিশুটিকে আজিম উল্লার জিম্মায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com