শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত চোরাগুপ্তা হামলা চালাচ্ছে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান বলেছেন-বর্তমান সরকারের শিক্ষা নীতির কারণে সারাদেশে শিক্ষা খাতে উন্নয়নের বিপ্লব ঘটেছে। প্রতি বছরের ১ জানুয়ারী সারাদেশে ১ম শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়। উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য বিএনপি, জামায়াত হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে। গতকাল শনিবার বিকেলে গুনই দারুল হুদা দাখিল মাদ্রাসার শ্রেণী কার্যক্রম উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক মেম্বার আব্দুল খালিক এর সভাপতিত্বে ও ফয়জুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আব্দুল মোছাব্বির তালুকদার, ডাঃ শফি উদ্দিন, সাহিবুর রহমান, শামসুল আরেফিন সেলিম, হাবিবুর রহমান, হিফজুর রহমান, তালেবুর মেম্বার, আব্দুল হান্নান, মাদ্রাসা সুপার মাওঃ মাসুদ আলী ও মাদ্রাসা শিক্ষক জাকির হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com