রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লস্করপুর রেল গেইট থেকে ৩ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫
  • ৬৪৮ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল গেইট থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার নোয়ানি গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র ফারুক মিয়া (২২), ইব্রাহিম মিয়ার পুত্র লালু মস্তান (২৫) ও কাদির মিয়ার পুত্র আলমগীর (২০) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে উল্লেখিত গাজাঁ উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১ লক্ষ টাকা। এসআই সুদ্বিপ রায় জানান, পুলিশকে দেখে আটককৃতরা পার্শ্ববর্তী ডোবায় ঝাপ দিলে সেখান থেকে তাদেরকে আটক করা হয়। জনপ্রতি ৫শ টাকার বিনিময়ে এ কাজে নেমেছিল বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com