বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আহমদাবাদ ইউপি কমপ্লেক্স ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৬১১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শেষ পর্যন্ত নব নির্মিত আহমদাবাদ ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সরকারের শেষ সময়ে এসে ওই ভবনের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। গতকাল আনুষ্টানিক উদ্বোধনের পর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু নব নির্মিত ভবনে কাজ শুরু করেছেন। এর আগে মন্ত্রী আমুরোড বাজার-গেড়ারুক পাকা রাস্তা, আমু চা বাগানের উদয়ন হাইস্কুলের একাডেমিক ভবন, ও গেড়ারুক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধনসহ কয়েকটি উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন। আহমদাবাদ ইউনিয়নে মন্ত্রীর আগমন উপলক্ষ্যে আয়োজন করা হয় এক জনসভার। ওই সভায় জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এনামুল হক মোস্তফা শহীদ সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর এ ইউনিয়নে এটাই প্রথম জনসভা। সভায় মন্ত্রী বলেন, আমি আপনাদের কাছের লোক। আগামী নির্বাচনে আপনারা আগের মতই নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনবেন। কারণ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। দেশে জঙ্গিবাদের উত্থান হবেনা। যোদ্ধাপরাধীর বিচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com