স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্টে মাদক মামলায় বহুলা গ্রামের দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। ওই গ্রামের মোকামবাড়ি এলাকার তজমুলের পুত্র আমির হোসেনকে ২শ ৫ পিস ইয়াবা বহনের অভিযোগে ৩ বছরের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক। অপরদিকে একই বিচারক সোমবার দুপুরে বহুলা গ্রামের মৃত মতলিব মিয়ার পুত্র সোহেল মিয়াকে ৩ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। রায় প্রদানকালে আসামিরা পলাতক ছিলো। পেশকার জানান, তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হবে।