মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু নবীগঞ্জে রুস্তমপুর টোল প্লাজায় ২ কেজি গাঁজাসহ আটক ১ জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ চুনারুঘাট উপজেলায় ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল ইসলাম মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যা ॥ ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আসামি করার অভিযোগ হবিগঞ্জ সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি আধুনিক প্রযুক্তি বসাল বিজিবি

সুরমা চা-বাগানে মাদকের আস্তানায় অভিযান ॥ এসকাফসহ আটক ২

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ৫০ বোতল এসকাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। গত রোববার দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জানকী ভর ও শাহেদ মিয়া। তাঁদের দুজনেরই বয়স ৩০ বছর। তাঁরা মাধবপুর উপজেলার বাসিন্দা।
এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, সুরমা চা-বাগানের একটি বসতঘরে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে এসআরবি-৯-এর সিলেট সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দল দুজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বসতঘর থেকে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবি-৯ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বসতঘরে মজুত করেছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা সিরাপসহ গ্রেপ্তার দুজনকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com