শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
  • ৬৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “করবো বেশী ফলের চাষ, বাড়বে পুষ্টি মিটবে আশ” এই শ্লোগানকে সামনে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখায় বৃক্ষরোপন কর্মসুচী -২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুিষ্ঠত হযেছে। শাখা ব্যবস্থাপক মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোঃ আব্দুর রহমান বানার্জী। বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির হবিগঞ্জ জেলার সাধারন সম্পাদক ও কুর্শি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান। সহকারী অফিসার মোঃ ছাইদুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউ পি সদস্য মোঃ আবদাল মিয়া, ইউ পি সচিব মোঃ নূরুল হুদা চৌধুরী এবং সমাজ সেবক আবুল কালাম মিঠু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ও মোঃ শহীদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাঠ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি মোঃ আব্দুর রহমান বানার্জী কুর্শি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৩ উদ্বোধন করেন। পরে তিনি ইউনিয়ন পরিষদ এর পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন। উল্লেখ্য, ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার মাধ্যমে নবীগঞ্জ উপজেলায় দেড় হাজার বিভিন্ন জাতের ফলজ চারা বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com