রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ শহরে দুঃসাহসিক চুরি ॥ ৩ কিশোর চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চুরির সাথে জড়িত সন্দেহে ৩ কিশোরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাটের মুড়ারবন্দ এলাকার ধনু মিয়ার ছেলে রিপন মিয়া (১৪), নবীগঞ্জ উপজেলার টুনাকান্দি গ্রামের সমরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর (১২) ও শহরের আশ্রদ আলীর ছেলে ফাহিম (১৩)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামে শ্রমিক ইউনিয়নের সভাপতি এওর মিয়ার নাদামপুরের বাড়িতে একদল কিশোর চোর মুল্যমান মালামাল নিয়ে যাওয়ার সময় জনতা ওই ৩ কিশোরকে হাতেনাতে ধরে ফেলে। লোকজনের উত্তম মাধ্যমে তারা চুরির কথা স্বীকার করে। এছাড়া নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের অজিত পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারের তালা ভেঙ্গে প্রায় ৮০ হাজার টাকা এবং মধ্য বাজারস্থ অজিত রায় এন্ড সন্স’র পিছনের গ্রীলের তালা ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকা চুরির সাথেও তারা জড়িত বলে স্বীকার করেছে।
উল্লেখ্য যে, গত বুধবার দিবাগত গভীর রাতে শহরের ওসমানী সড়কের অজিত পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারের তালা ভেঙ্গে প্রায় ৮০ হাজার টাকা এবং মধ্য বাজারস্থ অজিত রায় এন্ড সন্স’ র পিছনের গ্রীলের তালা ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে অজিত পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীরা এবং একই মালিকের অজিত রায় এন্ড সন্স’র দোকান কর্মচারীরা দোকানে আসলে ঘরের তালা ভাঙ্গা দেখতে পান। সাথে সাথে এই প্রতিষ্টানের সত্ত্বাধিকারীকে খবর দিলে দেখা যায় চোরের দল দোকান দু’টি থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে মালিক জানান। এ ব্যাপারে প্রতিষ্টানের মালিক উত্তম কুমার রায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com