শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদকের মাতার ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর মাতা এবং প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদারের নানী মোছাঃ আয়মনা বিবি ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিল্লাহি……..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দূপুর সোয়া ১টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুরে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমার লাশ একনজর দেখার জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার গ্রামের বাড়িতে ছুটে যান। পরে সন্ধা ৬টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি জেলা জাতিয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা জামায়াতের সেক্রটারী মাওঃ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, পৌর সচিব নূরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষক মোঃ জালাল উদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, প্রভাষক রুমেল আহমেদ, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল আলীম ইয়াছিনি, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েব, বিশিষ্ট মুরুব্বি হাফিজুর রহমান কালন, হাজী সরাজ মিয়া, হাফিজুর রহমান তালুকদার, মোঃ আজিজুর রহমান, আক্কাছ আলী, বশির আহমেদ চৌধুরী, পৌর যুবদলের সভাপতি আব্দুল বাকির চৌধুরী এমরান, আকিকুর রহমান সেলিম, রেজা আহমেদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী ও আবু বকর চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com