রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে ৪৫ বোতল বিদেশী মদসহ ২জন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গভীর রাতে সিএনজিযোগে মদ পাচারকালে ৪৫ বোতল বিদেশীসহ ২জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে-সিলেট জেলার গোয়াইনঘাট থানার সোনাটিলা এলাকার মুজাহিদ আলীর ছেলে রুবেল মিয়া (২২) ও আজমিরীগঞ্জ থানার জলসুখা গ্রামের মুহিত মিয়ার ছেলে কামাল মিয়া (২৫)। গত শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের রতœা বাজার এলাকায় সিএনজি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে মদসহ ওই দুই পাচারকারীকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই উল্লেখিত দুই মদ পাচারকারী একটি সিএনজিযোগে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল।  বানিয়াচং থানার এসআই মোঃ শফিকুল ইসলামসহ একদল পুলিশের সন্দেহ হলে সিএনজিটি আটক করে তল্লাশী চালায়। এ সময় ব্যাগ থেকে ভারতের তৈরী মদের বোতলগুলো উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট এর জাফলং এলাকা থেকে আজমিরীগঞ্জে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ মদের বোতলগুলো নিয়ে আসা হয়েছিল বলে আটককৃতরা স্বীকারোক্তিতে জানায়। অফিসার চয়েস ও ডাইরেক্টর স্পেশাল ব্র্যান্ডের  এ মদগুলোর বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধন/০৪) এর (গ) ২৫ এর ধারায় একটি মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী সাংবাদিকদের জানান, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কাউকে কোন ধরণের ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com