শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইর সাংবাদিক কাসেমের পিতা আনোয়ার হোসেনের ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার সিংহগ্রামের সাংবাদিক দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের লাখাই প্রতিনিধি আবুল কাসেমের পিতা প্রাক্তণ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (রঙ্গিলা মাষ্টার) গত রবিবার দিবাগত রাত প্রায় ৪টা ৩০মিনিটে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজে অবদান রেখেছেন এবং ইসলাম বিরোধী কার্র্যকলাপের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল হাই কামাল, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল আওয়াল তালুকদার, সাবেক চেয়ারম্যান আঃ খালেক, সাবেক চেয়ারম্যান আঃ ওয়াদুদ তালুকদার আব্দাল, প্রাক্তণ প্রফেসর শফিকুল ইসলাম জজ মিয়া, প্রাক্তন শিক্ষক খলিলুর রহমান, মাওঃ মাছুম বিল্লাহ, লাখাই প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, কাজী মাহমুদুল হাসান, আজনু মিয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, শাহজাহান তালুকদার, এডঃ মোশাররফ হোসেনসহ অনেক শিক্ষকমন্ডলী। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক
লাখাই উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা জাতীয় পার্টি। গতকাল এক শোক বার্তায় শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন-জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, সহ-সভাপতি এডঃ আজমান আলী, এডঃ জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন চৌধুরী, লাখাই উপজেলা সভাপতি শাহজাহান মিয়া তালুকদার, গাজী মোঃ মিছবা উদ্দিন, বাবুল মিয়া, বাহা উদ্দিন মেম্বার, সুতা মিয়া মেম্বার, জহুর আলী ও আবু লেইছ স্বপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com