শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরের সীমান্তবর্তী ছাপরতলায় ডাকাতি ॥ স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট ॥ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

আবুর হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সংলগ্ন নাছিরনগরের ছাপরতলা গ্রামে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের লোকদের কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। নাছিরনগর থানা পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা যায়, সোমবার রাত প্রায় ১টার দিকে ৩০/৩৫ জনের এক দল ডাকাত ওই গ্রামের প্রবাসি মর্তুজ আলীর বাড়িতে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকদের বেধে ফেলে। পরে নগদ প্রায় সাড়ে ৪লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এসময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা মর্তুজ আলীর স্ত্রী সনুফা বেগম (৫৫), ছেলে সাইফুল ইসলাম (২০), মেয়ে সালমা আক্তার (৩০), তার আত্মীয় বানেছা বেগম (৬০) ও কিরন বেগম (৪০) কে মারধর করে। খবর পেয়ে নাছিরনগর থানার এসআই সিরাজের নেতৃত্বে একদল পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com