মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদযাপন ॥ জ্ঞান অর্জন করে মানুষের উপকারে কাজ কর-শিক্ষার্থীদের প্রতি শচীন্দ্র লাল সরকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- পড়ালেখার মাধ্যমে জ্ঞান অর্জন করে তোমরা মানুষের উপকারে কাজ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আব্দাল হোসেন তরফদার, রাখাল চন্দ্র দাস প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক জহির আলম ও প্রভাষক সুমনা দাস। ছাত্র-ছাত্রীরা বক্তব্য দান ও নানা প্রকার দেশাত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে বিজয়ের আনন্দ ও তাৎপর্য ফুটিয়ে তুলে। শরীর চর্চা শিক্ষক রঞ্জিত দাসের পরিচালনায় অত্র কলেজের স্কাউট সদস্যদের পারফর্মেন্স অনুষ্ঠানের সৌন্দর্য্য ও প্রাণচাঞ্চল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক প্রসূন আচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com