শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আন্জুমানে তালামীযে ইসলামীয়ার শৈলা আঞ্চলিক ও ১ নং ওয়ার্ড শাখা গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের ২নং পূর্ব বড় ভাকৈর ইউপি শাখার আওতাধীন বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামীয়ার শৈলা আঞ্চলিক ও ১ নং ওয়ার্ড শাখা গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মহসিন মিয়া। দিদারুলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন আবু সামা। নাতে রাসুল সা. পরিবেশন করেন আবুল কাশেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ইউপি তালামীযের নব নির্বাচিত সভাপতি ও নবীগঞ্জ উপজেলা তালামীযের সিনিয়র সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ২নং ইউপি তালামীযের সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ২ নং ইউপির সাধারণ সম্পাদক মোঃ রাজন মিয়া। অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে মোঃ মহসিন মিয়াকে সভাপতি, বিল্লাল আহমদকে সাধারণ সম্পাদক ও দিদারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরে শৈলা ১ নং ওয়ার্ড শাখা গঠন হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু সামা, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ মিয়া, প্রচার সম্পাদক রাসেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মামুন মিয়া, অর্থ সম্পাদক সফিকুল আলম, অফিস সম্পাদক হারিছ মিয়া, সহ-অফিস সম্পাদক এফাজ উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক এলেমান মিয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাছুম রশিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিলাল মিয়া, সহ-শিক্ষা ও সাংস্কৃকিতি সম্পাদক বাবুল মিয়াকে রেখে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২৭ ডিসেম্বর হবিগঞ্জ জেলা সদস্য সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com