রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে নিয়ম ভঙ্গ করে মিছিল করায় ২ ব্যক্তি আটক মুছলেখায় মুক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করে মিছিল করার অপরাধে ২ ব্যক্তিকে আটক করে আধা ঘন্টা পর মুছলেখার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাতে চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে একদল লোক মেয়র প্রার্থী নাজিম উদ্দিন সামসু’র তালা মার্কার সমর্থনে মিছিল বের করলে চুনারুঘাট থানার দারোগা আব্দুল্লা আবু জাহিদের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা রোডে এসে মিছিলকারীকে ধাওয়া করে। এক পর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা পুলিশের ভয়ে বিভিন্ন দোকান পাটে আত্মগোপন করে। পুলিশ নিয়ম ভঙ্গ করে মিছিল করায় বড়াইল গ্রামের আব্দুস ছালাম (৫০) ও দেওরগাছ গ্রামের কাইউম (২৫) কে আটক করে থানায় নিয়ে যায়। পরে তালা মার্কার সমর্থকরা নিয়ম-নীতি ভঙ্গ করে ভবিষ্যতে আর কোন মিছিল -সমাবেশ করবেনা মর্মে মুছলেকা দিলে পুলিশ আটক ব্যক্তিদেরকে ছেড়ে দেয়। উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পদে লড়ছেন ৬ প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com