রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকে ভল্ট ভেঙ্গে ডাকাতির চেষ্টা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে সোনালী ব্যাংকের জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে ডাকাতরা ভল্ট ভাঙার চেষ্টা করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গতকাল সোমবার ভোরে শ্রীমঙ্গল পৌর এলাকার হবিগঞ্জ সড়কে সোনালী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আশীষ দেব রায় জানান, সকাল ৯টার দিকে ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী প্রাণেশ দেবনাথ প্রথমে জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাকে জানায়। ব্যাংকে গিয়ে দেখেন পেছনের দিকে একটি জানালার গ্রিল দৈর্ঘ্যে প্রায় দুই ফুট এবং প্রস্থে এক ফুট ভাঙা। ক্যাশ কাউন্টারের সব ড্রয়ার খোলা। কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে ভোর ৫টা ২০ মিনিটে জ্যাকেট পরা চার যুবক পেছন দিকের একটি জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টারের ড্রয়ার তছনছ করছে। এরপর যুবকরা হাতুড়ি ও স্ক্রু-ড্রাইভার দিয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে। ৬টা ২৩ মিনিটে ওই ভাঙা জানালা দিয়ে যুবকরা আবার বেরিয়ে যায়। ফুটেজে চারজনের মধ্যে একজনের মুখের একপাশ দেখা গেলেও অন্যদের মুখ দেখা যায়নি। সকাল পৌনে ৭টায় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নৈশ প্রহরী আনসার সদস্য কবির মিয়াকে ব্যাংক থেকে বেড়িয়ে যেতে দেখা গেছে। নৈশপ্রহরী কবির মিয়া জানান, সারা রাত ডিউটি করে ভোর রাতে তিনি ব্যাংকের ভেতর পশ্চিম-উত্তর কোনায় ঘুমিয়ে পড়েন। পরিচ্ছন্নতা কর্মী আসার পর সকালে তিনি বাসায় চলে যান। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল জলিল জানান, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তবে কাউকে এখনো আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com