শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ইভটিজিং’র প্রতিবাদ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামে স্কুল ছাত্রীদের উৎত্যাক্ত করার প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়-উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা স্কুলে যাওয়া-আসার পথে শাহজাহানপুর গ্রামের মাহফুজ মিয়ার বখাটে ছেলে রাব্বি ও তার বন্ধুরা ছাত্রীদেরকে উৎত্যাক্ত করে আসছিল। রোববার আবারও একই কায়দায় রাব্বি ও তার বন্ধুরা ছাত্রীদের উৎত্যাক্ত করলে বনগাঁও গ্রামের আব্দুল সামাদের ছেলে সালু মিয়া প্রতিবাদ করে। এতে রাব্বি ও তফুসহ তাদের বন্ধুরা ক্ষুদ্ধ হয়ে গতকাল সোমবার বিকালে সালু তেলিয়াপাড়া বাজারে যাওয়ার পথে রাস্তায় তাকে মারধোর করে। খবর পেয়ে সালুর আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে পৌছুলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় সালু মিয়া (২৫), কামরুল হোসেন (২৫) বেলাল মিয়া (১৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com