বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শামসুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক অব্যহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এডভোকেট শামছুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক অব্যহত রয়েছে। গতকাল সংবাদ পত্রে প্রেরিত শোক বার্তায় শোক প্রকাশ করেছেন, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও প্রকাশক সাবেক উপদেষ্টা জাকারিয়া খান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ, আমেরিকার ওয়াশিংটন থেকে পূর্বদেশ পত্রিকার সাবেক হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মাহবুবুল ওয়াদুদ খূর্শেদ, দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র সাব এডিটর বাংলাবাজার পত্রিকার সাবেক হবিগঞ্জ প্রতিনিধি মহিবুল হোসেন জিতু, ঢাকায় অবস্থানরত লাখাইয়ের সাংবাদিক মোঃ আব্দুল হান্নান, বাহুবল এর সাংবাদিক মাওঃ নূরুল আমীন ও চুনারুঘাটের সাংবাদিক হাছান আলী প্রমূখ নেতৃবৃন্দ। সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে তারা বলেন, হবিগঞ্জের সাংবাদিকরা এমন একজন অভিভাবক হারাল যা অপূরনীয়। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com