সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা সালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা সালিসে নিষ্পত্তি হয়েছে। গত ১৮ নভেম্বর নবীগঞ্জ-শেরপুর সড়কে সিএনজি ও লাইটেস গাড়ীর সংঘর্ষে ১ জন নিহত ও ৩জন আহত হয়। এ ঘটনায় গত শনিবার বিকালে নবীগঞ্জ ওসমানী রোডস্থ সমিতির কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতিত্বে এওর মিয়ার সভাপতিত্বে ও মিনিবাস মালিক সমিতির সেক্রেটারী মাহবুবুল আলম সুমনের পরিচালনায় অনুষ্টিত সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, পৌর অওয়ামীলীগ সেক্রেটারী নির্মলেন্দু দাশ রানা, সাবেক ছাত্রনেতা লোকমান খান, গৌতম রায়, সিএনজি সমিতির নেতা দিলশাদ মিয়া উপস্থিত ছিলেন। উক্ত সালিস বৈঠকে নিহতের আত্মার মাগফেরাত কামনাসহ নিহতের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা কামনা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়েছে। সালিস বিচারে নিহত ও আহতের পরিবার সন্তোষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com