বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। দালাল ছাড়া পাসপোর্ট সেবা মিলছে না। বিভিন্ন ত্রুটি দেখিয়ে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। ওই এলাকার দুই পাশে রয়েছে অসংখ্য ট্যাভেলস। এই সব ট্যাভেলসে পাসপোর্টের আবেদন করতে গেলে তারা দালাল দেখিয়ে দেয়। তাদের কথামতো ফাইল জমা দিতে হয়। দালাল না ধরলে ফাইল জমা নেয়া হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ট্যাভেলসে বেশ কিছু দালালদের আনাগোনা করতে দেখা যায়। গ্রাহকদের অভিযোগ, দালালদের মাধ্যমে ফাইল জমা না দিলে ফেরত চলে আসে। কোনো কোনো ফাইল যদিও জমা নেয়া হয় তবে স্ক্যান না করে দিনের পর দিন মাসের পর মাস ফেলে রাখা হয়। এতে করে ভুক্তভোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই অনেকে বাধ্য হয়ে দালালদের কাছে চান। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com