বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ফুলতলীর নাতিন জামাই’র উপর হামলার ঘটনায় উমেদনগরে প্রতিবাদ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফুলতলী সাহেব কিবলার নাতিন জামাই মাওঃ বদরুজ্জামান রিয়াদের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ওই গ্রামে হযরত শাহজালাল (রহঃ) সুন্নীয়া একাডেমী প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বার পঞ্চায়েত সর্দার সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল মতিন আল-কাদরী, পৌর কাউন্সিলর আবুল হাসিম, সাবেক পৌর কমিশনার শামছু মিয়া, হাজী ইউনুস মিয়া, হাজী এনামুল হক, হাজী ফুল মিয়া, আব্দুল কদ্দুছ, ফজলুল হক সজলু, মফিজুর রহমান বাচ্চু, নোমান আহমেদ, আব্দুল হান্নান, মফিজ মিয়া, আব্দুল আওয়াল, কালা মিয়া, সুলেমান খান, সুমন মিয়া ও আব্দুর রশিদ খান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা মাওঃ বদরুজ্জামান রিয়াদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। প্রতিবাদ সভায় বলা হয় গত রবিবার মাওঃ বদরুজ্জামান রিয়াদ ইকরামে আয়োজিত সভায় যোগ দিতে রওয়ানা হন। রাত সাড়ে ৮টার দিকে উমেদনগর জীপ স্ট্যান্ডে গেলে একদল লোক তার উপর হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ী ভাংচুর করে। তিনি জানান, মুফতি মাওঃ তাহির উদ্দিন সিদ্দিকী, হাফেজ ফজলুল হক ও মাওঃ আব্দুল মালিকগংরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ সময় বক্তারা মুফতি তাহির উদ্দিন সিদ্দিকীকে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ থেকে বহিস্কারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com