বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নেয়া হয়েছিল জীবিত ফেরত দেয়া হল লাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রুবেল (২০) নামে এ যুবককে বিদ্যুতের কাজ শিখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ১ সপ্তাহ পর গতকাল সোমবার সন্ধায় তার (রুবেল) লাশ পাঠানো হয়েছে। লাশ বাড়িতে পৌছার পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। হতভাগ্য রুবেল মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। ইউনুছ মিয়া জানান, একই গ্রামের এহমদ্দিন (৬০) ও তার ছেলে তাজুল ইসলাম (৪০) ৭/৮ দিন পূর্বে কারেন্টের কাজ শিখানোর কথা বলে রুবেলকে খান্দুরা পীর সাহেব বাড়িতে নিয়ে যায়। এর পর রুবেলের আর কোন খোঁজখবর জানেনা তার মা-বাবা। গতকাল সোমবার সন্ধ্যায় তাজুল ইসলাম ফোন করে রুবেলের অবস্থা খারাপ বলে তার পিতাকে জানায়। খান্দুরা পীর সাহেব বাড়িতে রুবেলের পিতাকে যেতে বলে সে। পিতা ইউনুছ মিয়া পীর সাহেব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর তাজুল পুনরায় ফোন করে মাধবপুর হাসপাতালে যেতে বলে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনুছ মিয়া মাধবপুর তিতাস ক্লিনিকের সামনে পৌছার পর রুবেলের লাশ সমজে দেয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে রুবেল মারা গেছে বলে জানিয়ে তাজুল ও এহমদ্দিন তড়িগড়ি চলে যায়। সন্ধা সাড়ে ৭টার দিকে লাশ তার বাড়িতে পৌলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রুবেলের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com