বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃক্ষ মেলার উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ গাছ যেন কেউ নিধন করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বৃমেলার আয়োজন করা হয়েছে। তিনি গতকাল রোববার দুপুরে হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃমেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্ত্যত একটি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় গাছ লাগানো। গাছ যেন কেউ নিধন করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি।
জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ৭ দিনব্যাপী এ মেলা চলবে। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com