বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলা অফিসে চুরির চেষ্টা ॥ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ॥ অতপর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে সদর থানাধীন সদর উপজেলা অফিসে এ ঘটনা ঘটে। আহত খোকন (২০) হবিগঞ্জ সদর পৌরসভার সুলতান মাহমুদপুর এলাকার মৃত মিলাত আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের দুই নম্বর পুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, খোকনসহ ৪ থেকে ৫ জনের একটি দল সদর উপজেলা কার্যালয়ে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বিদ্যুতের শকে খোকন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। তার সঙ্গে থাকা অন্যরা তাকে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে দেখতে পেয়ে হবিগঞ্জ সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। বর্তমানে আহত খোকন হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে চুরির উদ্দেশ্যে উপজেলা কার্যালয়ে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com