বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জের কৃতিসন্তান গোলাম রব্বানী দ্বিতীয়বার যুক্তরাজ্যের লেবার পার্টির কর্ণওয়াল এক্সিকিউটিভ বোর্ডে বি.এ.এম.ই অফিসার নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের কৃতি সন্তান গোলাম রব্বানী টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্ণওয়াল এরিয়া এক্সিকিউটিভ বোর্ডে “ব্ল্যাক, এশিয়ান এন্ড মাইনোরিটি এথনিক” (বি.এ.এম.ই) অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গালিমপুর গ্রামের মরহুম আব্দুল জব্বার মাস্টারের ছেলে।
দীর্ঘদিন ধরে গোলাম রব্বানী বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এশিয়ান, আফ্রিকান এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন-সংক্রান্ত সহায়তা ও বিভিন্ন জনসেবামূলক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বি.এ.এম.ই প্রতিনিধি হিসেবে তিনি গত বছর যুক্তরাজ্যে ইনডেফিনিত লিভ টু রেমাইন (আই.এল.আর) পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান ৫ বছরের সময়সীমা বহাল রাখার দাবিতে এশিয়ান, আফ্রিকান ও অন্যান্য কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে স্থানীয় এমপির উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেন। সেমিনারটি ব্যাপক সাড়া জাগায় এবং পরবর্তীতে সংশ্লিষ্ট এমপি ব্রিটিশ পার্লামেন্টে ৫ বছরের নিয়ম বহাল রাখার পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। যদিও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে অধিকাংশ এমপি বিদ্যমান ৫ বছরের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন।
এছাড়াও গোলাম রব্বানী স্থানীয় এমপির সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে কমিউনিটির বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ইমিগ্রেশন-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরে সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টা প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ও জনপ্রিয়তার কারণে আগামী দিনে কর্ণওয়াল অঞ্চলে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জোর সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক ও কমিউনিটির নেতৃবৃন্দ মনে করছেন।
টানা দ্বিতীয়বার লেবার পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ, হবিগঞ্জসহ দেশ-বিদেশের শুভানুধ্যায়ীরা গোলাম রব্বানীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব এবং কমিউনিটি সেবার ক্ষেত্রে একটি গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com