বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে পুলিশের পোশাকে ডাকাতি ॥ র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী পরিবারের গাড়িতে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
গ্রেপ্তাররা হলেন, ঢাকার তুরাগ থানার রাসেল মিয়া (৩৯) এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) ও অহিবুর রহমান (২৫)। গত শনিবার শায়েস্তাগঞ্জের অলিপুর ও মাধবপুরের জগদীশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গত ২০ জুন গভীর রাতে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের পোশাক পরা ১০-১২ জনের একটি ডাকাত দল গাজীপুরের ব্যবসায়ী সামছুল আলম সরকারের গাড়ির গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা ও গাড়িটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com