বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জের হিরা লাল সরকারের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ ॥ আদালতের সমন জারি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পরিবহন ব্যবসা সম্প্রসারণের কথা বলে ৫০ লাখ টাকা ধার নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ এবং চেক ডিজঅনারের ঘটনায় অভিযুক্ত হিরা লাল সরকারের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। গত ৪ জুন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলার প্রাথমিক সত্যতা পেয়ে এ সমন জারির আদেশ দেন।
আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার হালিতলা (তামাশপুর) গ্রামের পরেশ বৈদ্যের ছেলে প্রবাসী প্রশান্ত বৈদ্য দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। আনুমানিক দুই বছর আগে দেশে ফিরে তিনি নবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত নন্দলাল সরকারের ছেলে হিরা লাল সরকারের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে যোগাযোগ করেন। এ সময় পরিবহন ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে হিরা লাল সরকার প্রশান্ত বৈদ্যের কাছে ৫০ লাখ টাকা ধার চান। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে প্রশান্ত বৈদ্য নিজের দুটি ড্রাম ট্রাক ও দুটি ৩২ সিটের বাস বিক্রি করে সরল বিশ্বাসে হিরা লাল সরকারকে নগদ ৫০ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। পরে প্রশান্ত বৈদ্য পুনরায় কুয়েতে চলে গেলে অভিযুক্ত কোনো অর্থ ফেরত দেননি। মামলায় উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে ফিরে প্রশান্ত বৈদ্য পাওনা টাকা দাবি করলে গত ১৫ মার্চ হিরা লাল সরকার তার নামে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখার ৫০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। পরে ২৪ মার্চ প্রশান্ত বৈদ্য তার নিজস্ব হিসাব থাকা অগ্রণী ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখায় চেকটি জমা দিলে সংশ্লিষ্ট মার্কেন্টাইল ব্যাংক থেকে “অপর্যাপ্ত তহবিল” (ওহংঁভভরপরবহঃ ঋঁহফ) উল্লেখ করে চেকটি প্রত্যাখ্যান (ডিজঅনার) করা হয়। এরপর প্রশান্ত বৈদ্য মৌখিকভাবে যোগাযোগ করে কোনো সমাধান না পেয়ে গত ৩১ মার্চ তার আইনজীবীর মাধ্যমে হিরা লাল সরকারকে ৩০ দিনের সময় দিয়ে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশটি গত ২২ এপ্রিল হিরা লাল সরকারের কাছে পৌঁছালেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ করেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
যেহেতু প্রশান্ত বৈদ্য কুয়েতপ্রবাসী, তাই তিনি মামলা পরিচালনার জন্য গত ২৩ মে ৩৭৮০ নম্বর এফিডেভিটের মাধ্যমে তার চাচাতো ভাই নয়ন বৈদ্যকে আমমোক্তার (পাওয়ার অব অ্যাটর্নি) নিয়োগ করেন। পরে নয়ন বৈদ্য বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমল-০৫) আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন।
মামলার প্রাথমিক সত্যতা পেয়ে আদালত অভিযুক্ত হিরা লাল সরকারের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com