রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে চা বাগানে ডাকাতি ৪ লাখ টাকা মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের ডানকান ব্রাদার্স লিঃ এর আমু চা বাগানের শামীম বাবুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত শামীম বাবুর বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ব্যাপক লুটপাট চালায়। এ সময় ডাকাতরা শামীম বাবুর শ্বাশুরীকে কুপিয়ে জখম করে ডাকাতরা। ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল, দামী কাপড়-চোপরসহ ৪ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল রবিবার সকালে চুনারুঘাট থানার দারোগা কবির আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহম্মদাবাদ ইউনিয়নে গত ৬ মাসে ৪টি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ কারনে চা বাগানসহ ইউনিয়নের সর্বত্র দেখা দিয়েছে ডাকাত আতংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com