মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে দিনমজুর শুকুর আলীর ফলানো জমির মুখি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের পশ্চিম দিকে বসুন্ধরা এলাকায় দিনমজুর শুকুর আলীর ফলানো জমির মুখি গাছ একদল দুর্বৃত্ত কেটে ফেলেছে। এতে তার ২৫/৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বসুন্ধরা এলাকায় বেশ কিছু জমিতে বিভিন্ন সিজনে আলু, মুখি, দেড়শ সহ বিভিন্ন ধরনের সব্জি চাষ করে জীবিকা নির্বাহ করেন দিনমজুর শুকুর। এতে কিছু দুষ্ট চক্র তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠে। জমি দেখাশোনার জন্য দিনের বেশিরভাগ সময় ওই এলাকায় অবস্থান করে শুকুর আলী। এ কারনে ওই এলাকায় চক্রটির অগোচরে কোন জমি বেচাকেনা হলেই শুকুর আলীকে সন্দেহ করে। এজন্য তাকে গালমন্দ ও কমিশন দাবী করে। শুকুর আলী প্রতিদিনের ন্যায় গত শনিবার জমিতে কাজ শেষে সন্ধ্যায় বাসায় চলে যায়। রবিবার সকালে এসে দেখতে পায় দুটি জমির বিস্তীর্ণ অংশের মুখি গাছ কাটা। তার ধারনা শত্রুতার কারনেই একটি চক্র তার ফলানো মুখি গাছ কেটে ফেলেছে। এতে তার ২৫/৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। শুকুর জানায়, এর আগেও দুর্বৃত্তরা তার একটি চাপটা ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এভাবে এরা প্রতিনিয়ত তার ক্ষতি করে যাচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com