মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বিএনপি নেতা সৈয়দ মোঃ শাহজাহান ॥ শিক্ষাকে আরো কর্মমুখী করতে কার্যকরি পদক্ষেপ নিতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। তাঁর মতে, প্রচলিত বা গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না। তাই এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা মানুষকে উৎপাদনশীল ও দক্ষ জনশক্তিতে পরিণত করবে। গতকাল সোমবার সকালে মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ২০২৫ সালের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে। তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োজন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রযুক্তি, নৈতিকতা ও কর্মমুখী দক্ষতার দিকে মনোযোগী করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল ইসলাম, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং সাংবাদিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। বক্তারা বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি ও সংবর্ধনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় বলে আয়োজকরা জানান।
উল্লেখ্য, মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পক্ষ হতে একশত ৩০ জন কে বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com