রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ভাড়া নিয়ে মিশুক চালকের সাথে হাতাহাতি

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্সের সামনে মিশুক ভাড়া কম দেওয়া নিয়ে এক মিশুক চালক এক নেতার ছেলের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে ছিনতাই সাজিয়ে মামলা ও অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি অনুযায়ী, গত ১০ জুন বিকাল ৪টা ৪০ মিনিটে মিশুক ভাড়া কম দেওয়াকে কেন্দ্র করে মিশুক চালক জিসান মিয়া (১৭) এর সঙ্গে স্থানীন এক নেতার ছেলের বাকবিতণ্ডা হয়। এ সময় আশপাশে উপস্থিত থাকা জয়নাল আবেদীন বিষয়টি দেখে সেখানে ছুটে আসেন এবং ঘটনা পুরোপুরি না জেনে মিশুক চালক জিসানের ওপর চড়-থাপ্পড় শুরু করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জিসানের পরিবারের অভিযোগ অনুযায়ী, ওই উত্তেজনার মুহূর্তে জিসানের হাতে থাকা মিশুকের চাবি অনিচ্ছাকৃতভাবে ওই নেতার ছেলের বাম হাতে আঘাত লাগে, এতে তার হাতে কাটা জখম হয়। ঘটনার পর স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, পরবর্তীতে জয়নাল আবেদীন তাদের বিরুদ্ধে ছিনতাই ও ছুরিকাঘাতের অভিযোগ তুলে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জিসানের পরিবারের দাবী, ঘটনাস্থলে উপস্থিত পথচারী, দোকান মালিক, এটিএম বুথের নিরাপত্তাকর্মী এবং রাজা কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজে প্রকৃত ঘটনার চিত্র পাওয়া যাবে, যা তদন্ত করলে সত্য উদঘাটিত হবে। তাদের অভিযোগ, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যা প্রকৃত ঘটনার ভিন্ন ব্যাখ্যা তৈরি করেছে। পরিবারের দাবি অনুযায়ী, বিষয়টি শালিসের মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলমান থাকলেও গত ১২ জুন সকাল ১১টার দিকে মিশুক চালক জিসান মিয়াকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com