রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডের লেবার পার্টি নেতা শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সভাপতি, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ সুমন স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। গত বুধবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঈনুল হাসান রতনে সভাপতি ও মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সদস্য শামীম আহমেদ, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলিছু রহমান, সাংবাদিক মহিবুর রহমান, তোফায়েল আহমেদ মনির প্রমুখ।
বক্তারা বলেন, আব্দুল আহাদ সুমন দেশের গন্ডি ফেরিয়ে ইংল্যান্ডের মাটিতে স্থানীয় ওয়ার্ডের জনগণের ভোটে কাউন্সিল নির্বাচিত হওয়ায় প্রশাংসা করেন এবং ভবিষ্যতে বিদেশের মাটিতে সিটি মেয়র এবং এমপি-মন্ত্রী হওয়ার প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com