শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে শহরে হুইপ জি কে গউছের প্রচেষ্ঠায় ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জজ আদালত ভবন থেকে পিটিআই পর্যন্ত দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের প্রচেষ্টায় এ বরাদ্দ নিশ্চিত হয়েছে। জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক ব্যবহার করায় দুর্ভোগ আরও বেড়েছে। একই সঙ্গে নিকটবর্তী বদিউজ্জামান খান সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক হওয়ায় দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন শহরবাসী।
এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ সড়কটি সংস্কারের জন্য প্রায় ৫ কোটি ৩০ লাখ টাকার প্রাক্কলন প্রস্তুত করে। তবে পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব না হওয়ায় বিশেষ বরাদ্দের প্রয়োজন দেখা দেয়।
এই প্রেক্ষাপটে গত ২ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি’র কাছে ডিও প্রদান করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি। এরই ফলশ্রুতিতে গতকাল রবিবার (৭ জুন) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় হবিগঞ্জ পৌরসভার জন্য সড়ক সংস্কারে আংশিক ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পের অবশিষ্ট প্রায় আড়াই কোটি টাকা দ্বিতীয় কিস্তিতে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
হবিগঞ্জ পৌরসভা’র নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি স্যারের আন্তরিক প্রচেষ্টায় এই বরাদ্ধ পাওয়া গেছে। অল্প কিছু দিনের মধ্যেই টেন্ডার আহবান করা হবে।
এলাকাবাসী মনে করছেন, দীর্ঘদিনের অবহেলিত এই সড়ক সংস্কার কাজ বাস্তবায়িত হলে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com