বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে প্রবাসীর ইন্ধনে সরকারি ও মালিকানা জমি দখলের মহোৎসব

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর ইন্ধনে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে চলা এই ভূমিদস্যুতার বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হওয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এক কলেজ ছাত্রকে। হত্যাকাণ্ডের পরও থেমে নেই ভূমিখেকো চক্রটি। উল্টো পুরো গ্রামজুড়ে কায়েম করা হয়েছে ত্রাসের রাজত্ব, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তাদের এই লাগামহীন অন্যায়ের কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তারা অনতিবিলম্বে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ভূমি উদ্ধারসহ কলেজ ছাত্র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যাতে এলাকায় শান্তি ও ন্যায় বিচার পায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com