বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে একটি মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৯০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করে এবং একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেবপাড়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি সড়কে পড়ে গিয়ে মোটরসাইকেলের ভেতর থেকে একটি ফেয়ারডিল সিরাপের বোতল বের হয়ে আসে। ঘটনাটি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বারে বিপুল পরিমাণ ফেয়ারডিল সিরাপ লুকিয়ে রাখা দেখতে পান। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি তল্লাশি চালায়। তল্লাশিকালে মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশ থেকে ৯০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহার করা ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেলের গোপন স্থানে লুকিয়ে রাখা ৯০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com