বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে টাকা ছিনতাইয়ের অভিযোগ প্রাইভেট গাড়ি ভাংচুর ॥ হামলায় আহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে নগদ ২ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকার ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেখ মনিরুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের বাসিন্দা শেখ মনিরুল ইসলাম গত ৩০ মে রাতে বালাগঞ্জ এলাকা থেকে তার ইংল্যান্ড প্রবাসী চাচা শেখ মোস্তফা কামালের জমি কেনার টাকা হিসেবে নগদ ২ লাখ টাকা নিয়ে নিজ প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। ৩১ মে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে শ্রীমতপুর গ্রামে পৌঁছালে কয়েকজন লোক তার গাড়ির গতিরোধ করে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা রড, জিআই পাইপ ও হকিস্টিক দিয়ে প্রাইভেটকারের সামনের গ্লাস ও জানালার গ্লাস ভাংচুর করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা সাইড ব্যাগে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ভুক্তভোগীর দাবি, ধস্তাধস্তির এক পর্যায়ে এক হামলাকারীর মুখে বাঁধা গামছা খুলে গেলে তিনি তাকে শনাক্ত করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com