রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে মোবালাইজেশন ড্রিল উপলক্ষে পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট টাইম সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোবালাইজেশন ড্রিল উপলক্ষে শায়েস্তাগঞ্জে থানা পুলিশের উদ্যোগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকা, নসরতপুর পয়েন্ট ও অলিপুর এলাকায় বিশেষ পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশের তৎপরতা জোরদারের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালামের নেতৃত্বে পরিচালিত এ মহড়ায় থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন। মহড়াকালে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় টহল কার্যক্রম, নিরাপত্তা তৎপরতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের আস্থা অর্জন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
এ বিষয়ে ওসি মোঃ আবুল কালাম বলেন, “জনগণের জানমাল রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com