বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাদক পাচারে অভিনব কৌশল এবার গাঁজা’র লেপ-তোষক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩
  • ৫৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ লেপ-তোষক আর বালিশের ভেতরে করে পাচার হচ্ছে গাঁজা। বাল্লা, গুইবিল, চিমটিবিল, সাতছড়ি ও কালেঙ্গা সীমান্তের চিহ্নিত ২৫০ জন মাদক ব্যবসায়ী নানা পন্থায় মাদক পাচার চালিয়ে যাচ্ছে। এদেরকে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। আইন-শৃংখলা সভায় প্রকাশ্যে এদের নাম বলার পরও নেয়া হচ্ছেনা কোন প্রশাসনিক ব্যবস্থা। এ কারণে নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে মাদক ব্যবসা। গতকাল গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজারে গাঁজা দিয়ে তোষক বানিয়ে পাচারের সময় গুইবিল বিওপি’র নায়েক সুবেদার প্রায় ১২ কেজি গাঁজা আটক করেছেন। ওই গাঁজার চালান জনৈক দুলু মিয়ার বলে জানা গেছে। দুলুর নিয়ন্ত্রন রয়েছে ২৫ জন মাদক ব্যবসায়ী। অপরদিকে চিমটিবিল সীমান্তে জলিলের নিয়ন্ত্রনে রয়েছে ৪০ জনের গাঁজা স্কোয়াট। এরা আমুরোড বাজারকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিদিন চালান দিচ্ছে লাখ লাখ টাকার গাঁজা। চুনারুঘাট থানার এক দারোগা মাদক ব্যবসা দেখভাল করছেন। মাদক ব্যবসায়ীরা অগ্নিমূর্তি ধারণ করে প্রকাশ্যে চোরাব্যবসা পরিচালনা করছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেন না। এলাকাবাসি জানান, জান-মাল নিরাপত্তার কথা বিবেচনা করে কেউ প্রতিবাদ করতে পারছেন না। রাজনৈতিক নেতারা নিরব। বিজিবি জোয়ানরা মাঝে মধ্যে কিছু মাদক আটক করলেও পুলিশ এবং নারকটিক্স বিভাগ এ বিষয়ে উদাসীন। বাল্লা সীমান্তের মোকামঘাট, টেকেরঘাট, গুইবিল সীমান্তের দুধপাতিল, বড়ক্ষের, সাদ্দাম বাজার, চিমটিবিল সীমান্তের চিমটিবিলখাস এবং সাতছড়ি সীমান্তের ৫টি পয়েন্টসহ ছোটবড় ২০টি পয়েন্ট দিয়ে মাদকের চালান ঢুকছে দেশে। চোরাচালানীরা বলছে, আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করে তারা ব্যবসা করছে। স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীদের প্রকাশ্য মহড়ার কারনে তারা আতংকগ্রস্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com