মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পুলিশ সপ্তাহে বানিয়াচং থানা পুলিশের বিশেষ তৎপরতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বানিয়াচং থানা এলাকায় ব্যাপক নিরাপত্তা তৎপরতা ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১০ মে থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা ও নিরাপত্তা সপ্তাহের অংশ হিসেবে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক-এর সরাসরি নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই মূলমন্ত্রকে সামনে রেখে বানিয়াচং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও জনবহুল মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সচেতন করা এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। অভিযান চলাকালে অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। তিনি বলেন, “বানিয়াচংবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। আমরা চাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোনো অপরাধী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।অভিযানকালে থানা পুলিশের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com