রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ সেলুন কর্মী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের প্রলোভনে হবিগঞ্জ শহরের একটি হোটেলে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে হৃদয় রবি দাস (২২) নামে এক সেলুন কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের লক্ষ্মণ রবি দাসের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর থানার ওসি তদন্ত সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করে। এ সময় হৃদয় জানায়, এতে দুজনের সম্মতি ছিলো। অথচ তাকে ধর্ষণ মামলা দেয়া হয়েছে।
জানা যায়, কয়েক মাস আগে রং নম্বরে পরিচয় হয় নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারের লাল চানের কিশোরী কন্যার। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুযোগে সিনেমা হল এলাকার কোনো এক হোটেলে তারা গোপন অভিসারে মিলিত হতো। এদিকে হৃদয় রবি দাস কয়েকদিন ধরে কিশোরীর সাথে যোগাযোগ না করায় সে তার পিতা-মাতাকে জানায়। এক পর্যায়ে থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মামলা হয়েছে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com